ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নিয়েছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা শপথ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এসএম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : বিএনপির প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী।
ইত্তেফাক/ইউবি