পুলিশের কর্মকাণ্ডে স্বচ্ছতা বিষয়ক কোর্স
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২৩:১০
পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (আইসিসি) গতকাল ৩১তম বিসিএস ব্যাচের এএসপি’দের (প্রবেশনার) সমন্বয়ে অনুষ্ঠিত ‘পুলিশের কর্মকাণ্ডে স্বচ্ছতা’ শীর্ষক সপ্তাহব্যাপী কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় প্রশিক্ষণে মাঠ পর্যায়ে বাস্তব প্রশিক্ষণরত ১৭৫ জন কর্মকর্তার মধ্যে প্রথম পর্যায়ে ৪৫ জন অংশগ্রহণ করেন। নবীন পুলিশ কর্মকর্তাগণ ৪ পর্যায়ে এ কোর্সে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমডিএস (ট্রেনিং) মোঃ গোলাম রসুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (ট্রেনিং) কানিজ ফাতেমা। পুলিশ স্টাফ কলেজের রেক্টরের অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি