ঢাবিতে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ১৪ আগস্ট
প্রকাশ : ০১ জুন ২০১৪, ২৩:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের অনলাইনে ভর্তি প্রক্রিয়া আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে। ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় গতকাল রবিবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ১৯ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটের ৫ সেপ্টেম্বর, ‘ঘ’ ইউনিটের ২৬ সেপ্টেম্বর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।