পাবনায় গুলিবিদ্ধ আরো এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

পাবনা আতাইকুলা থানার পুষ্পপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিফুল ইসলাম গতকাল রবিবার ভোররাতে মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪। আতাইকুলা থানা পুলিশ জানায়, শনিবার রাতে পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে সুলতান, ফজলু ও ছালাম ঘটনাস্থলেই মারা যান। রফিকুল ও মামুনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে রফিকুলের অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। রফিকুল ইসলাম সদর উপজেলার ধর্মগ্রামের সিরাজুল ইসলাম সিরাইয়ের ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৪টি খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।