সিদ্ধিরগঞ্জে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি ১ দিনের রিমান্ডে

সিদ্ধিরগঞ্জে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি সুমনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নিজ ঘরে গত শনিবার মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে সুমন। এ ঘটনায় পুলিশ গতকাল রবিবার তার ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে নিহত মা ও মেয়ের লাশ আদমজী কবরস্থানে দাফন করা হয়েছে।