গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

দেখতে যতোই সহজ মনে হোক না কেন বরফের ওপর দিয়ে স্কেটিং করা যে খুব সহজ কোনো কাজ নয় সেটা এ ধরনের স্কেটিং এর অভিজ্ঞতা যাদের আছে তারা বেশ ভালো করেই জানেন। আর তাই শীতপ্রধান বিভিন্ন দেশে মাঝে মাঝেই আইস স্কেটিংয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। মজার বিষয় হলো, এ ধরনের সবচেয়ে বড় আয়োজন নিয়েও গিনেজের পাতায় রয়েছে বিশেষ একটি রেকর্ড। আর এই রেকর্ডটির মালিক লিয়া উরাজাকভ নামে কাজাখস্থানের এক প্রশিক্ষক। দেশটির আলমাটিতে অবস্থিত মেডিও আইস স্কেটিং রিঙ্কে একসাথে ৫২৩ জন আগ্রহী ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে সবচেয়ে বড় আইস স্কেটিং লেসনের এই রেকর্ডটি গড়েন লিয়া উরাজাকভ।