জোকস
প্রকাশ : ০২ জুন ২০১৪, ১৮:১২
টানা এক মাস শীতের ছুটির পর স্কুল খুলেছে। ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কথা হচ্ছে।
শিক্ষক :শীতের ছুটি কীভাবে কাটালে তোমরা?
এক ছাত্র দাঁড়িয়ে জবাব দিল, ‘সোয়েটার পরে, মাফলার পরে, মোজা পরে, জ্যাকেট পরে।’ শিক্ষক তাকে এক ধমক দিয়ে বসিয়ে দিলেন। এরপর এক ছাত্রীর কাছে জানতে চাইলেন, ‘আচ্ছা, তুমি বলতো, কীভাবে বুঝবে যে শীত এসে গেছে?’
ছাত্রী জানালো, ‘টেলিভিশনে বেবি লোশন, পেট্রোলিয়াম জেলি, উইন্টার ফেয়ারনেস ক্রিম ইত্যাদির বিজ্ঞাপন দেখে।’
কোনো এক যাত্রী খুলনাগামী ট্রেনের পরিবর্তে রাজশাহীর ট্রেনে উঠে পড়লেন। কিছুক্ষণ পর ট্রেনের অন্য এক যাত্রীকে বললেন, কোথায় যাচ্ছেন ভাই?
লোকটি বলল :খুলনা।
জিজ্ঞাসাকারী ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ‘বিজ্ঞানের কী বিস্ময় দেখুন, একই ট্রেনের ডান পাশ যাচ্ছে খুলনা আর বাম পাশ যাচ্ছে রাজশাহী।
আলঝেইমারসে আক্রান্ত এক বৃদ্ধা গেছেন ডাকঘরে। তরুণ কেরানির কাছে জানতে চাইলেন
বৃদ্ধা :বাবাজি, আমার কোনো চিঠি আছে?
তরুণ কেরানি :বুড়ি মা, আপনার নাম বলুন, খুঁজে দেখি কোনো চিঠি আছে কি-না।
বৃদ্ধা :ওই বেটা ফাজিল, ইয়ার্কি করিস? তোর বাবা-মা তোকে পড়াশোনা শেখায়নি। চিঠির ওপরই তো আমার নাম লেখা আছে। পড়তে পারিস না? দাঁড়া, তোর বিরুদ্ধে বড় কর্তার কাছে নালিশ করে তোর চাকরির বারোটা বাজাচ্ছি!