আজকের রাশিফল

৩ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২০ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৪ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা:২ ও ৩। শুভবার: বুধ ও বৃহস্পতিবার। শুভরত্ন: পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী ও কর্তৃত্বপরায়ণ। সহজে মিশতে পারেন। বন্ধুত্ব করতে পারেন, প্রভাবিত করতে পারেন। মেধাবী ও বাকপটু। যে কোনো বিষয়ে আলোচনা করতে সক্ষম। দ্রুত যে কোনো সঙ্কট মোকাবিলা করতে পারেন। উচ্চাভিলাষী ও কর্মতত্পরতা সাফল্য, সুনাম ও খ্যাতি আনতে পারে। কিন্তু তা পরিতৃপ্তি দিতে পারবে না। পরিতৃপ্তি শিখতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজা পঞ্চম জর্জ, মার্কিন কবি এলেন গিন্সবার্গ, অভিনেতা টনি কার্টিস, চিকিত্সা বিজ্ঞানী জর্জ ভন বেকরে, রাজনীতিক শাহিনা খান প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কাজ-কর্মের ব্যাপারে ভালো কোনো যোগাযোগ হতে পারে। কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো সন্দেহভাজন লোক সম্পর্কে সতর্ক থাকুন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পেশাজীবীদের জন্য সময় ভালো থাকতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। হয়তো সফল হবে না তবুও সতর্ক থাকুন। শরীর মোটামুটি ভালো যাবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ মন খুব একটা ভালো থাকবে না। কোনো কারণে উদ্বেগ-উত্কণ্ঠায় ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো না। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। আর্থিক দিক ভালো যাবে। চঞ্চলতা পরিহার করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কোন সমস্যাকে ভয় পাওয়া ঠিক হবে না। বুদ্ধি বিবেচনা দ্বারা যে কোনো সমস্যা মোকাবেলা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য উত্তেজনা ক্ষতিকর হতে পারে। আপনার অসহিষ্ণু মনভাবের জন্য কর্মস্থলে কারো সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে নিজেকে অসহায় মনে হতে পারে। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। আন্দোলন সংগ্রাম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। পেশাগত সাফল্যে সুনাম পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পদস্থ প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। গঠনমূলক কাজে সুনাম পেতে পারেন। পারিবারিক অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। মামলা-মোকদ্দমা তদবিরে অবহেলা করা ঠিক হবে না। কোনো মোকদ্দমায় আপনি হেরে যেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা না করলেই ভালো করবেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পার্টনারশিপ ব্যবসায় সমঝোতা বজায় রাখার চেষ্টা করুন। পার্টনারের মতামতকে গুরুত্ব দিন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। সিদ্ধান্ত গ্রহণে স্বামী বা স্ত্রীর মতামত নিন। প্রবাসী আপনজনের যোগাযোগ হতে পারে। বিনোদন শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবাময়। উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ আছে। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আজ কোনো কারণে অস্থিরচিত্ত হয়ে উঠতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। প্রতিবেশীর সাথে বিবাদে জড়াবার আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যবসায়ীক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মিথ্যা দুর্নামের ভাগি হতে পারেন। ধীরস্থির চিত্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কাজ-কর্মে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। শরীর ভালো নাও থাকতে পারে।