ক্যাপসন নিউজ

গতকাল রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস, পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন হয় গতকাল এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১১% লভ্যাংশ (৬% নগদ এবং ৫% বোনাস শেয়ার) অনুমোদন হয় অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান রেজাউল হক খান। সভায় কোম্পানির পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন এবং কোম্পানি সচিব শরিফ মাহমুদ উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সভায় ১০% লভ্যাংশ অনুমোদিত হয়