আজকের নাটক

যোগাযোগ গোলযোগ এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন এ ধারাবাহিক নাটক। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন—আফজাল শরীফ, আব্দুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান প্রমুখ। ধন্যি মেয়ে আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক এ নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন—আবুল হায়াত, ডলি জহর, শিল্পী সরকার অপু, দ্বিপান্বিতা হালদার, সামিয়া পূর্বা, সাদিকা স্বর্ণা, স্বাগতা, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। মামার হাতের মোয়া একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে মেগা সিরিয়াল ‘মামার হাতের মোয়া’। তরুণ পরিচালক শিমুল সরকারের পরিচালনায় এবং ফজলুল হক আকাশের রচনায় কমিডি ধাঁচের এই নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, মারজুক রাসেল, রাশেদ মামুন অপু, মুক্তি, সীমানা, অহনা প্রমুখ।