সুন্দরবনে ৫ জেলে গ্রেপ্তার

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিনা অনুমতিতে মাছ ধরা সময় পাঁচ জেলেকে আটক করেছেন সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। সোমবার ভোর ৫ টার দিকে সুন্দরবনে পুষ্পকাটি সংলগ্ন মাইটার খাল অভয়ারণ্য এলাকা থেকে মালামালসহ জেলেদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জেলেরা হলেন- বাগেরহাট জেলাধীন মংলা থানার কানাইনগর গ্রামে মৃত তোফেল বেপারীর ছেলে জাফর বেপারী, মৃত সেকেন্দার বেপারীর ছেলে সাঈদ বেপারী, জাহিদ বেপারীর ছেলে ইকবাল বেপারী, গুল বেপারীর ছেলে খলিল বেপারী এবং রামপাল থানার গাব্বুনিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে তৌহিদ।

স্মার্ট পেট্রোল টিমের টিম লিডার ফরেস্টার মো. নাসিরউদ্দীন জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা মাছ ধরাকালীন একটি ট্রলার ও ৫ শতাধিক বরসিসহ ৫ জেলেকে আটক করা হয়। 

আরও পড়ুন: মৌলভীবাজারে নারী আইনজীবী খুন   

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা রফিক আহম্মেদ ঘটনা সত্যতা নিশ্চিত বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে