বিমানবন্দরে
২ কেজি স্বর্ণসহ
আটক ১৫
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২১:৪৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩৭ গ্রাম সোনাসহ ১৫ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার তাদের আটক করা হয়। আটককৃতরা সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে পৃথকভাবে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে উল্লেখিত সোনা উদ্ধার করা হয়।