নবীনগরে ব্রিজের এ্যাপ্রোচ রোড না থাকায় দুর্ভোগ
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২২:১১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রড়াইল ইউনিয়নের জালশোকা গ্রামের একটি ব্রিজের দুই পার্শ্বে মাটি না থাকায় ওই অঞ্চলের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার জনগণের চলাচল ব্যাহত হচ্ছে। তাই এলাকাবাসির দাবি ব্রিজের দুই পার্শ্বে মাটি ফেলে ব্রিজটি সচল করলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে তাদের যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটবে।
জানা যায়, সাবেক এমপি মরহুম এড. আব্দুল লতিফের আমলে ওই ইউনিয়নের জনগণের অসুবিধার কথা চিন্তা করে কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে। কিন্তু ব্রিজের দুই পার্শ্বে মাটি না থাকায় দুই যুগেও জনগণের কোন কাজে আসেনি। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে ওই ইউনিয়নের যোগাযোগ একমাত্র রাস্তাটিও তেমন ভালো না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ওই অঞ্চলের জনগণ।