ধুনটে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক!
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২২:১২
বগুড়া ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির কার্ড দেয়ার কথা বলে ১শ’ টাকা করে ঘুষ নিয়ে অবশেষে বাধ্য হয়ে ফেরত দিয়েছেন প্রধান শিক্ষক।
নিত্তিপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৪জন ছাত্র-ছাত্রীর মধ্যে সরকারি বিধি মোতাবেক ৪০টি উপবৃত্তির কার্ড বরাদ্দ হয়। প্রধান শিক্ষক ও কয়েকজন ম্যানেজিং কমিটির সদস্য ২০টি কার্ড বরাদ্দ হয়েছে এবং আর ২০টি কার্ড বরাদ্দের জন্য অফিসে ৪ হাজার টাকা দিতে হবে এই বলে ৪০জন ছাত্র-ছাত্রীর নিকট থেকে ১শ’ টাকা করে আদায় করেন। এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে শনিবার আদায়কৃত ঘুষের টাকা ছাত্র-ছাত্রীদের অভিভাকদের নিকট ফেরত দেন প্রধান শিক্ষক।
এবিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য জামালউদ্দিন বলেন, ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ১শ’ টাকা করে নিয়ে ছিলাম পরে সমস্যা মনে করে ফেরত দিয়েছি।