নিখোঁজ মাদ্রাসা ছাত্র জিগর

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

চট্টগ্রামে আতাউল হাকিম জিগর (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রকে গত দু’দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শনিবার বিকাল ৪টার দিকে সিএনজি অটোরিকশা ভাড়া করার জন্য নগরীর চান্দগাঁও থানাধীন করমপাড়া এলাকার বাসা থেকে বের হয় জিগর। এর কিছুক্ষণ পর সে নিজের মোবাইল ফোন থেকে তার মামার মোবাইলে মেসেজ পাঠিয়ে জানায় তাকে অপহরণ করা হয়েছে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে এবং অপহরণকারীদের চাহিদা কী, তা সে জানায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে ছেলে নিখোঁজের ঘটনায় চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জিগরের পিতা অধ্যক্ষ মাওলানা ইউনুছ শামীম। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, জিগরকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে। তার মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে দেখা হচ্ছে।