বেড়ায় ধান নিয়ে বিপাকে কৃষক
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২২:২৫
টানা তিনদিনের ভারি বর্ষণে পাবনার বেড়ায় বিপাকে পড়েছে কৃষকরা। যারা ব্রি-২৯ জাতের ধান লাগিয়েছে তারা সেগুলো কেটে ঘরে তুলতে পারছে না। মাঠজুড়ে পাকা ধান বৃষ্টিতে মাটির সাথে লেগে গেছে। এ অবস্থায় ধান কাটা সম্ভব নয়। এবারে বেড়ায় ব্রি-২৯ জাতের ধানের ফলন আশানুরূপ হওয়ায় ধান চাষীরা লাভের মুখ দেখার আশা করেছিলেন। প্রতি বিঘাতে পঁচিশ থেকে ত্রিশ মণ ধান পাওয়া গেছে। তবে গত দু’দিন এবং তার আগে মুষলধারে বৃষ্টি হওয়ায় কৃষকরা না পারছেন ধান কাটতে, আবার সময় বুঝে কাটলেও তা মাঠ থেকে নিয়ে আসা এবং শুকাতে পারছেন না। বেড়া কৃষি ক্লাবের সভাপতি ফিরোজ জানান, ধান কাটা এবং তা ঘরে তোলা অবধি রোদের দরকার।