সংবাদ সংক্ষেপ

ফুলবাড়িতে পরিবার পরিকল্পনার অ্যাডভোকেসি সভা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা পরিকল্পনা দপ্তরের উদ্যোগে গতকাল সোমবার পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবু ও মোছা. হাসিনা পারভিন। এতে বক্তব্য রাখেন ডা. নূরুল ইসলাম ও পুষ্টিবিদ আজিজুল হক সরকার। বটিয়াঘাটায় ভূয়া এস আই আটক বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ বটিয়াঘাটা থানার এস আই পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় উপজেলার কিসমত ফুলতলা এলাকা থেকে স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটক ব্যক্তির নাম আসাদুজ্জামান লিটন (৫০)। তার বাড়ি খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায়। থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে লিটন নিজেকে এসআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে চাকরি দেয়ার নাম করে এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। হোসেনপুরে স্বাস্থ্যসেবার অ্যাডভোকেসি সভা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল সোমবার “পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ” উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ থেকে র্যালি ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে টিএইচএ ডা.রমজান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, সেলিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবুল কাসেম, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা সুফিয়া বেগম প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনার সেবা সপ্তাহের র্যালি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ “আইন মেনে বিয়ে, পদ্ধতি জেনে সংসার, বিশের পরে সন্তান, তারুণ্যের তিন অঙ্গীকার”— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও এডভোকেসি সভার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা অফিস। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম। জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক পরিতোষ কুমার পালের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিত্সক ডা. আনোয়ার জাহিদ, ডা. আব্দুস সালাম প্রমুখ। কাহারোলে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোলে উপজেলা গভন্যান্স প্রজেক্টের আওতায় গতকাল সোমবার কাহারোল উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। কাহারোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা বেগমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মৌসুমী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সরকার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন। মাদারীপুরে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি মাদারীপুর প্রতিনিধি \ পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে গতকাল সোমবার মাদারীপুরের কর্মচারীরা ১ ঘন্টা কর্মবিরতি পালন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাকাসস মাদারীপুর জেলা সভাপতি আশরাফুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাজির গোলাম মুস্তফা, সমসের আলী প্রমুখ। হোমনায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার হোমনা উপজেলায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান উপলক্ষে স্থানীয় মত্স্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। ইউএনও আহমেদ জামিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আমির হোসেন ভূইয়া। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, মত্স্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, প্রধান শিক্ষক হুমায়ূন কবির ও জেলে নকুল চন্দ্র দাস প্রমুখ। সুনামগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক বৈঠক সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক-এর আয়োজনে এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়। সাংবাদিক খলিল রহমানের পরিচালনায় ও জেলা সিভিল সার্জন ড. নিশিত নন্দি মজুমদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখের জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, নাটাব সভাপতি ধূর্জটি কুমার বসু, সাংবাদিক পংকজ দে, ব্র্যাক সুনামগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান, জেলা শিশু বিষয়ক অফিসার বাদল চন্দ্র বর্মন প্রমুখ। ঝিনাইদহে যৌথ অভিযানে ৩১ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ পুলিশ-বিজিবি যৌথ অভিযানে ঝিনাইদহ জেলায় এক জামায়াত কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, শৈলকূপা থানায় জামায়াত কর্মী বদরুজ্জামানসহ ১৫ জন, ঝিনাইদহ সদর থানায় ৯ জন, হরিণাকুন্ডু থানায় ২ জন, কালীগঞ্জ থানায় ৩ জন ও মহেশপুর থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পলাতক ছিল বলে পুলিশ সুপার আরো জানান। কলমাকান্দা বিএনপির ২ নেতার আওয়ামী লীগে যোগদান নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ সাহা গত সোমবার নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) এমপি ছবি বিশ্বাসের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগাদান করেছেন। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক, সম্পাদক আনোয়ার হোসেন আজাদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোড়াঘাটে এলজি এসপির প্রশিক্ষণ উদ্বোধন ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুরের ঘোড়াঘাটে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট(এলএসপি-২) এর আওতায় ওয়ার্ড কমিটির ও স্কিম-সুপারভিশন কমিটির সদস্যদের প্রশিক্ষণ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। ওসমানপুর বালিকা বিদ্যালয়ে কোর্স পরিচালক উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান, কোর্স সমন্বয়ক মহিলা বিষয়ক কর্মকর্তা আবু তছলিম উদ্দীন, কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইউনুস আলী বুলাকীপুর ইউপির-১২৬ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কালিয়াকৈরে জেলেদের উদ্বুদ্ধকরণ সভা কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, জেলা মত্স্য কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, উপজেলা মত্স্য কর্মকর্তা শায়লা আক্তার, জেলে সংকর কুমার রাজবংশী, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। পূর্বধলায় দেড় শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগদান পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের যুবদল সভাপতি মোস্তাক আহমেদের নেতৃত্বে দেড় শতাধিক যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগে যোগদান করেন । ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ গত রবিবার বিকালে পূর্বধলার বাড়িয়ল বাজারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক তাকে ফুলের মালা দিয়ে দলে বরণ করেন। পরে যুবদলের নেতা মোঃ কামাল হোসেন, সুমন ইসলাম, সুজন মিয়া, মঞ্জুরুল হক, রিপন মিয়া,আবুল হাসিম, জজ মিয়া, সাদেক মিয়া, ইসহাক মিয়া, আল-মাসুদ, খোকন মিয়া, আল-মামুনসহ দেড় শতাধিক নেতা-কর্মীসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে যোগদান করেন। কেন্দুয়ায় স্কিম সুপারভিশন কমিটির প্রশিক্ষণ নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনার কেন্দুয়ায় দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-এর আওতায় ওয়ার্ড ও স্কিম সুপারভিশন কমিটির সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত রবিবার থেকে শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ৬ জুন পর্যন্ত। প্রশিক্ষণে কমিটির বিভিন্ন দায়িত্ব-কর্তব্য ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন এলজিএসপি-২-এর জেলা ফেসিলেটর মো. আকতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, ইউআরটি মেম্বার মহিউদ্দিন আহম্মদ, এলজিএসপি-২-এর কোর্স কো-অর্ডিনেটর পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসাইন, মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ও আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের। লালপুরে চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি লাঞ্ছিত লালপুর (নাটোর) সংবাদদাতা \ এক সাথে ২মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার সকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসন ভবনের সামনে মিলের সিবিএ সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি খন্দকার শহিদুল ইসলামকে লাঞ্ছিত করেছে শ্রমিকরা। জানা যায়, মিলের চিনি বিক্রি না হওয়ায় অর্থাভাবে মিলের শ্রমিক-কর্মচারীদের এপ্রিল ও মে মাসের বেতন দেয়নি মিল কর্তৃপক্ষ। সোমবার সকালে সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম মিল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে এপ্রিল মাসের বেতন প্রদানের কথা বিক্ষুব্ধ শ্রমিকদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে জাহিদুল ইসলাম টোকন নামের একজন গ্যারেজ শ্রমিক সাধারণ শ্রমিকদের প্রহারে আহত হন। এ ব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান বলেন, মিলের চিনি বিক্রি না হওয়ায় শ্রমিকদের ২মাসের বেতন সময়মত দেয়া সম্ভব হয়নি। তবে গতকাল সোমবার এক মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে। মদনে প্রশাসনের সাথে মতবিনিময় সভা মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল সোমবার মদন উপজেলার নবাগত ইউএনও মোঃ আবুল কালাম আজাদ-এর অফিসকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, সমকাল মদন প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, সংবাদ প্রতিনিধি ইউসুফ আলী তালুকদার, ইত্তেফাক সংবাদদাতা আল মাহাবুব আলম, ভোরের কাগজ প্রতিনিধি পরিতোষ দাস, জনতা প্রতিনিধি সামসুল আলম ভূঁইয়া ও বর্তমান প্রতিনিধি সুদর্শন আচার্য প্রমুখ। নীলফামারী পৌরসভার বাজেট ঘোষণা নীলফামারী প্রতিনিধি \ নতুন কোন করারোপ ছাড়াই নীলফামারী পৌরসভার ২০১৪-১৫ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পঞ্চমবারের মতো পৌর মেয়রের দায়িত্ব পালনকারী দেওয়ান কামাল আহমেদ তার অধীনে বাজেট ঘোষণা করেন। সনাক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন এবং পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। নবাবগঞ্জে ভূমি অধিকার বিষয়ক মতবিনিময় ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অধীন স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গতকাল সোমবার ভূমি অধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিনোদনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আয়োজিত মতবিনিময় সভায় খাসজমি, ভূমি রেজিস্ট্রেশন, নামজারি, খাজনা প্রদান, ভূমি জরিপসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন সংস্থার আইন বিষয়ক প্রশিক্ষক নূর ইসলাম। বেতাগীতে হেলমেট ব্যবহারের দাবিতে মানববন্ধন বেতাগী (বরগুনা) প্রতিনিধি \ বরগুনার বেতাগীতে মোটর সাইকেল চালকদের হেলমেট ও ভাড়ায়চালিত চালকদের নির্দিষ্ট পোশাক ব্যবহার বাধ্যতামূলক, বাস মালিকদের হয়রানি, গাঁজা, মাদক ব্যবহার ও বিক্রয় বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান বন্ধ এবং মাদক প্রতিরোধে পুলিশী তত্পরতা বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার পৌর নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু, বক্তব্য রাখেন ড. আবদুল আউয়াল, সংগঠনের পৌর কমিটির সভাপতি রেজাউল করিম নেছার ও সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন প্রমুখ। দৌলতপুরে শ্রমিকদের ওপর বোমা হামলা দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি-শ্যামপুর সড়কের নির্মাণ শ্রমিকদের উপর বোমা হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রবিবার রাত ২টার দিকে ২৫/৩০ জনের মুখোশধারী সন্ত্রাসী খলিশাকুণ্ডি বাসস্ট্যান্ড বাজারে এলজিইডি’র তত্ত্বাবধানে খলিশাকুণ্ডি-শ্যামপুর সড়কের কার্পেটিং কাজের শ্রমিকদের লক্ষ্য করে পর পর ৭টি বোমা ছুঁড়ে মারে এবং শ্রমিকদের বেধড়ক মারপিট করে। বোমার আঘাতে মোতালেব (৪২) আহত হয়। এছাড়া সন্ত্রাসীরা আশরাফুল (২২), আলামিন (২০) ও ফালুসহ ১০ শ্রমিক পিটিয়ে আহত করে। আহতরা মিরপুর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সাধীন আছে। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, ঐ কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা নেবার কৌশল হিসাবে একদল মুখোশধারী সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। হরিরামপুরে ৩ বাড়িতে ডাকাতি ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কোটকান্দী গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ৩টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের বোমার বিস্ফোরণে মনিরুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুস সালাম ও রুহুল আমীন নামে ৪ জন আহত হয়েছে। ৩টি বাড়ি থেকে ডাকাতরা নগদ ৩ লক্ষ টাকা, ৩০ ভরি স্বর্ণ, মোবাইল সেটসহ ২০ লক্ষাধিক টাকার মালপত্র লুটে নেয়। এ সময় এক আবুল কালাম (২৮) নামে ডাকাতকে আটক করে স্থানীয় জনতা। আটককৃত কালাম একই উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুস সালামের পুত্র। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিব উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বকশীগঞ্জে টর্ণেডোয় ক্ষতিগ্রস্তদের ঢেউ টিন বিতরণ বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা\ বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে টর্ণেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ১৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করেছেন কোহিনূর এমদাদ এগ্রোপ্রোডাক্টস -এর চেয়ারম্যান এমদাদুল হক এমদাদ। গতকাল সোমবার সকালে গোপালবাজারে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রামে যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সোমবার যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ওরিয়েন্টশন কর্মশালা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা ভারপ্রাপ্ত সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুজিবুল হক, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা খানম, গুণবতী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। বানারীপাড়ায় পৌর মেয়রকে সংবর্ধনা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা যুক্তরাজ্যে ৭ দিনব্যাপী ‘শহর উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ শেষে দেশে ফেরায় পৌর কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে গতকাল সোমবার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, পৌর সচিব শাহিন সুলতানা,ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী,প্যানেল মেয়র মশিউর রহমান কামাল, উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক আক্তার হোসেন মোল্লা, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদার প্রমুখ। হোসেনপুরে স্বাস্থ্য সেবায় অ্যাডভোকেসি সভা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গতকাল সোমবার ‘পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ’ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ থেকে র্যালি ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স হল রুমে টিএইচএ ডা. রমজান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, সেলিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাসেম, সহকারি পরিবার কল্যাণ কর্মকর্তা সুফিয়া বেগম প্রমুখ। পঞ্চগড়ে ফসল উত্পাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে ‘ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার’ র্শীষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো.মজিবুল হক মিয়া। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অদিপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ। মান্দায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দা উপজেলার গতকাল সোমবার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মান্দা উপজেলার বিভিন্ন চত্বর ও সড়ক প্রদক্ষিণ করে। পরে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করে উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রী বৃন্দ। এই বর্ণাঢ্য র্যালির নের্তৃত্ব দেন সাতবাড়িয়া বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। র্যালি শেষে এক সমাবেশে বক্তারা তাদের সকল প্রকার বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করার সরকারের কাছে আহবান জানান। ঠাকুরগাঁওয়ে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ সভা ঠাকুরগাঁও প্রতিনিধি \ স্বাস্থ্যকর নগরী ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ শীর্ষক ঠাকুরগাঁও পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৌরসভার হলরুমে বে-সরকারি সংস্থা এসিডির এই মতবিনিময় সভা আয়োজন করে। পৌরসভার প্যানেল মেয়র বাবলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব মজিবর রহমান, কাউন্সিলর আতাউর রহমান, সফিউল এনাম পারভেজ, দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, এসিডি কর্মী হুসনেয়ারা পারভীন ফারজানা প্রমুখ। সিরাজদিখানে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা সিরাজদিখান (মুন্সিগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় সংসদের মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান একেএম আবুল কাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিনকে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। সিরাজদিখান উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কাসেম। কুড়িগ্রাম বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটিকে মেয়াদোত্তীর্ণ ও নিষ্ক্রীয় দাবি করে আহবায়ক কমিটি গঠনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একটি অংশ। সোমবার জেলা বিএনপির ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, সফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিবসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। লালমনিরহাট মাদক বিরোধী মানববন্ধন লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় কয়েকজন তরুণ যুবকের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি এবং সচেতন মানুষ অংশ নেয়। এ কমসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এবং এ অন্দোলকে সর্বত্র ছড়িয়ে দেয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মমিনুল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এস এম শফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক একুশে টেলিভিশন, রেডিও টুডে এবং সংবাদ এর জেলা বার্তা পরিবেশক গোকুল রায়সহ এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।