পাবনায় আওয়ামী লীগের ৪ কর্মী খুনের ঘটনায় মামলা, আটক ৮
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২৩:১৮
জেলার পুষ্পপাড়ায় আওয়ামী লীগের ৪ কর্মী খুনের ঘটনায় আতাইকুলা থানায় ৩৯ জনের নাম উল্লেখসহ ৬৪ জনকে আসামি করে নিহত সুলতানের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করে পুলিশ।
আতাইকুলা থানা পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পুষ্পপাড়া বাজারে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আওয়ামী লীগের ৩ কমী সুলতান, ফজলু ও ছালাম। এছাড়া পরের দিন চিকিত্সাধীন অবস্থায় মারা যান রফিকুল। আতাইকুলা থানার ওসি আকরাম হোসেন জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত (বিকাল ৬টা) এই ৪ খুনের ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।