তারেক রহমান মালয়েশিয়ায়
প্রকাশ : ০২ জুন ২০১৪, ২৩:২০
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান গতকাল সোমবার লন্ডন থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর গেছেন। তিনি সেখানে এক সপ্তাহ অবস্থান করবেন। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান রয়েছেন। গতকাল স্থানীয় সময় বেলা ৩টায় কুয়ালালামপুর বিমান বন্দরে পৌঁছান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মেডিকেল চেক-আপের জন্য ৭ জুন সিঙ্গাপুর যাবেন।