মায়ের হাতে পিঠা
মো. পারভেজ হোসাইন সদস্য নম্বর :১৯৮৬
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:১৪
পাতা নড়ে শিশির ঝরে পড়ে টাপুর টুপুর
জোছনা রাতে শীতের বুড়ির পায়ে সোনার নূপুর।
শিশির ভেজা ফুল বাগানে প্রজাপতির ছোঁয়া,
সকাল বেলায় পুকুর-ডোবায় উড়ছে সাদা ধোঁয়া।
সুয্যি ওঠে পুব আকাশে রাতে তারার হাসি
মায়ের হাতের রসের পিঠা খেতে ভালোবাসি।
সপ্তম শ্রেণি
আরব মিশন পাবলিক স্কুল
লালমাটিয়া, ঢাকা