আমায় ডাকে

ভোরের সূর্য ডাকে আমায় সাঁঝের তারা ডাকে আঁধার রাতে চন্দ্র আমায় আলো দিয়ে থাকে। আমায় ডাকে কাছের নদী দূরের সাগর ধারা সবার ডাকে আমি যেনো কেমন পাগলপারা নীল আকাশে মেঘের ছবি হূদয়ে দেয় নাড়া পারি না তাই সবার ডাকেই আমি যে দেই সাড়া। আমায় ডাকে উঁচু পাহাড় ঝর্ণা সুরে সুরে তখন আমার ইচ্ছে করে পাখির মতো উড়ে ছন্দে ছন্দে পাখনা মেলে বেড়াই ঘুরে ঘুরে যাই হারিয়ে অজানা ওই নিশ্চিন্তপুরে,