আজকের রাশিফল
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:১৬
৪ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২১ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৫ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:৪ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: গার্নেট ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও উদ্ভাবনী গুণের অধিকারী। নতুন ধ্যান-ধারণার প্রতি আপনি সহজেই আকৃষ্ট হবেন। জীবন ও ধর্ম সম্পর্কে আপনার ধারণাও হবে ব্যতিক্রমধর্মী। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ও স্বাধীনতা মনোভাবের ফলে আত্মীয় ও বন্ধুরা ভুল বুঝবে। মামলা-মোকদ্দমায় জড়ানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার জীবনধারা প্রবাহিত হবে একটা স্বতন্ত্র খাতে। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ দ্বারা তা নিয়ন্ত্রত হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফজলে রাব্বী, গায়ক আনোয়ার উদ্দিন খান, চলচ্চিত্রকার বাদল রহমান, অধ্যাপক শাহেদ আলী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন কোনো সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। কোনো সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পারিবারিক দিক ভালো যাবে। বেসরকারি চাকরিজীবীদের জন্য সময় খুব একটা শুভ নয়। কর্তৃপক্ষের সাথে বনিবনা নাও হতে পারে। বীমা ব্যবসায় ভালো করতে পারেন। বীমা কর্মীদের কাজের পরিধি বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ শিল্পপতিদের জন্য দিনটি শুভ। ব্যবসায়ে সরকারি আনুকূল্য পেতে পারেন। বুদ্ধিজীবীদেরও সময় অনুকূল থাকবে। চঞ্চলতা পরিহার করুন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ রাজনীতিবিদদেরকে আজকে সতর্ক থাকতে হবে। কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। নিজের সামর্থ্যের উপর আস্থা রাখুন। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো সুযোগ পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মন্দা যেতে পারে। যুবক-যুবতিদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে সুনাম ও সাফল্য পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো নিকট অত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাজ-কর্মে বাধা সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ জুয়া বা কোনো ফাটকা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। ওষুদের ব্যবসায় লাভবান হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ নতুন কোনো আর্থিক প্রকল্প হাতে নিতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে হিসাবপত্রের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতিবেশীর কোনো ঝামেলা নিজেকে না জড়ালেই ভালো করবেন। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ। সুনাম ও স্বীকৃতি পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। মন খুব একটা ভালো যাবে না। পরোপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে পরস্পরের মতামতকে শ্রদ্ধা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ইমশন ক্ষতির কারণ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কলহ এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। তথ্যগত বিভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো মহিলার সাহায্যে সাফল্য ত্বরান্বিত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। বদলি সংক্রান্ত ব্যাপারে কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।