৫৭ গবেষকের পিএইচডি
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:২০
৫৭ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদান করে শিক্ষা ও গবেষণায় বিশেষ সাফল্য অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় এ ডিগ্রি প্রদান করা হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের সহকারী পরিচালক আহমেদ সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন পিএইচডি গবেষককে বিভিন্ন বিষয়ের উপর তাঁদের দাখিল করা গবেষণাপত্রের (অভিসন্দর্ভ) জন্য এ ডিগ্রি প্রদান করা হয়। সভায় গবেষকদের কাজ সুষ্ঠুভাবে তত্ত্বাবধানের জন্য সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কাজে আকাঙ্খিত অগ্রযাত্রা শুরু হয়েছে। এক সঙ্গে ৫৭ জনকে পিএইচডি ডিগ্রি প্রদানের এটি একটি নতুন রেকর্ড। গবেষকদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।