রুয়েটের নতুন উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে একই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ নিয়োগ পেয়েছেন। সম্প্রতি রাষ্ট্রপতি ও রুয়েট চ্যান্সেলর আবদুল হামিদ অ্যাডভোকেট-এর আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন। ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী নতুন উপাচার্যকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ আশরাফুল আলমসহ সিন্ডিকেট সদস্য, ডীন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন উপাচার্য রুয়েটকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলাসহ উন্নয়ন, কল্যাণ ও অগ্রযাত্রায় সংশি¬ষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।