ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:২২
শিশুদের বৃত্তি প্রদান
ক্যাম্পাস প্রতিবেদক
ধামরাইয়ের সূতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। এসডিআই এর পৃষ্ঠপোষকতায় ওই সংস্থার নির্বাহী পরিচালক শামছুল হকের ব্যবস্থাপনায় আয়োজক ছিল ‘সাহাত্তননেছা-সামাদ ফাউন্ডেশন’। সভাপতিত্ব করেন এসএসএফ এর চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন। বর্তমান সাংসদ এম এ মালেক, সাবেক সাংসদ বেনজীর আহমদ অনুষ্ঠানে যোগ দেন। আগামী বছর থেকে সাড়া উপজেলার মেধাবী প্রাথমিক শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হবে।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে ক্যাম্পাসের সৌন্দর্য এবং হাসপাতাল-এর সুব্যবস্থাপনায় মুগ্ধ হয়ে ড্যান মজীনা মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে দেখেছি- তোমরাই পারবে সুন্দর সোনার বাংলাদেশ গড়তে, এটা আমার বিশ্বাস। পরে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখেন ও কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন এবং পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রদূত বাজিতপুর ত্যাগ করেন।