গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

ইন্টারলকিং প্লাস্টিক ব্লক বা লেগো ব্যবহার করে সবচেয়ে উঁচু টাওয়ার বানানোর রেকর্ডটি সম্প্রতি হয়ে গেল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ডেনমার্ক থেকে হাঙ্গেরির বুদাপেস্টে যেয়ে অংশ নেওয়া অফিসিয়াল লেগো বিল্ডার্সদের তত্তাবধানে এবং স্থানীয় এক দল শিক্ষার্থীর সহায়তায় সেন্ট স্টিফেন ব্যাসিলিকার সামনে তৈরি করা এই লেগোটা ওয়ারটির উচ্চতা ছিল ৩৪.৭৬ মিটার (প্রায় ১১৪ ফুট)। আর সব মিলিয়ে সাড়ে চার লক্ষ ব্লক ব্যবহার করে তৈরি করা বিশ্বের সর্বোচ্চ এই লেগো টাওয়ারটি তৈরি করতে মোট সময় লাগে চার দিন।