জোকস
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ১৯:৫৪
একটি প্রদর্শনীর আয়োজক বলছেন একজন চিত্রশিল্পীকে, ‘আপনার জন্য একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ আছে।’
চিত্রশিল্পী : বলুন, শুনি।
আয়োজক : গতকাল সন্ধ্যায় এক লোক এসেছিল প্রদর্শনীতে। সে আমাকে ডেকে আপনার আঁকা ছবিগুলো দেখিয়ে বলল, ‘এই লোকের মৃত্যুর পর তাঁর আঁকা ছবিগুলোর দাম কেমন হতে পারে?’ আমি বললাম, ‘অবশ্যই খুব চড়া দাম হবে।’ লোকটা আমার উত্তরে সন্তুষ্ট হয়ে আপনার আঁকা ১৫টা ছবিই কিনে নিয়ে গেল।
চিত্রশিল্পী : বাহ্! এ তো দারুণ খবর।
আয়োজক : আর দুঃসংবাদটাও শুনুন। লোকটা আর কেউ নয়, আপনার ব্যক্তিগত চিকিত্সক!
শিল্পী পলক্লিকে একবার প্রশ্ন করা হলো, ‘আপনার আঁকা চিত্রটি আসলে কী?’
পলক্লি উত্তর করলেন, ‘আমার আঁকা চিত্রটি আসলে একটি বিন্দুর, যে কিনা খানিকটা হাঁটতে বেরিয়েছে!’
নতুন অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ পরিচালক : সত্যি যন্ত্রণার যে অভিব্যক্তি তুমি প্রকাশ করেছে, ঝানু অভিনেত্রীও তা পারবে না। তোমাকে ধন্যবাদ।
অভিনেত্রী : ধন্যবাদ আমাকে নয়, এই পেরেকটাকে দিন। এটা পায়ে বিঁধেছিল বলেই...
সর্দারজি একদিন বলছেন তার বন্ধুকে, জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি?
বন্ধু : কী করিস?
সর্দারজি : আমাদের বিয়ের ভিডিও দেখি।
বন্ধু : কেন?
সর্দারজি : কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সব কিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে বড় ভালোলাগে!