15ফোকাস

সব্যসাচী ও জুন মালিয়া ‘পরবাসিনী’তে

নির্মাতা স্বপন আহমেদ তার ড্রিম প্রজেক্ট ‘পরবাসিনী’তে কাস্টিং নিয়েও একটা রেকর্ড গড়তে যাচ্ছেন। বাংলাদেশ, ফান্স, ইতালি, মুম্বাই শেষ করে এবারে কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও জুন মালিয়াকে কাস্ট করলেন। গত দুদিন ধরে টালিগঞ্জে চলছে এ ছবির শুটিং। উল্লেখ্য, এর আগে আফসানা মিমি সব্যসাচীকে নিয়ে আসেন বাংলাদেশি চলচ্চিত্রে। তবে সেই ছবি মাঝখানে বন্ধ হয়ে এখন অনিশ্চিত যাত্রায়। স্বপন তার ছবির শেষ পর্যায়ের শুটিংয়ে এই দুই প্রখ্যাত শিল্পীকে স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছেন।