মন্ত্রীর মেয়ে অসিন!
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২১:১০
ছোটপর্দার সিরিয়াল অভিনেত্রী থেকে এখন লোকসভার মন্ত্রী স্মৃতি ইরানী। আর খুব স্বাভাবিকভাবেই স্মৃতির এই ক্যারিয়ার সাফল্যের পর তার পুরোনো বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাতে আসছেন তার দরবারে। এমন এক শুভেচ্ছা আসরে দক্ষিণী নায়িকা ও হালের বলিউড তারকা অসিন স্মৃতির সাথে দেখা করতে এসেই সিকিউরিটি থেকে শুরু করে সবাইকে তাক লাগিয়ে দেন! চড়া গলায় বলতে থাকেন, ‘স্মৃতি আমার মা, আমি মন্ত্রীর মেয়ে!’ এই শুনে স্মৃতির ব্যক্তিগত দেহরক্ষীও কিছুটা ভিমরি খেয়ে পড়েন! কী করবেন বুঝে উঠতে পারেন না। অমনি স্মৃতি নিজে এসেই ‘বেটি’ বলে অসিনকে জড়িয়ে ধরলে আশপাশের মানুষদের বিভ্রান্তি আরও খানিকটা বাড়ে। এরপর একগাল হেসে অসিন নিজের চতুর অভিনয় কাটিয়ে বলেন, ‘অনস্ক্রিনে স্মৃতি আমার মা। আমার জীবন তো অনস্ক্রিনেই বেশি। তাই তাকে আমি ‘মা’ ডাকব না কেন!’ পরে জানা যায় পরিচালক উমেশ শুক্লার আপকামিং মুভিতে কাজ করতে গিয়ে মা-মেয়ে হিসেবে দারুণ বন্ধুত্ব জমে স্মৃতি আর অসিনের।