রূপগঞ্জে শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের অবৈধ স্থাপনা মঙ্গলবার ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কেএম সাখাওয়াতের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য উপস্থিত ছিলেন।