গোমস্তাপুরে ভুটভুটি চালকদের অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাস্তায় চলাচলের দাবিতে ভুটভুটি চালকদের উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার সকালে ভুটভুটি চালক, মালিক, শ্রমিক তাদের যানবাহন নিয়ে উপজেলা চত্বরে উপস্থিত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগনেতা মতিউর রহমান খান, বিএনপি নেতা নাসির, স্টেয়ারিন, ভুটভুটি, নসিমন, করিমন দাবি আদায় পরিচালনা কমিটির আহবায়ক মফিজুল ইসলাম রনি, ছাত্রনেতা মোমিন বিশ্বাস, বাবু প্রমুখ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।