মহেশপুরে রিপন
হত্যায় বিএসএফের
ক্ষমা প্রার্থনা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২১:৪৪
মঙ্গলবার ভোরে মহেশপুর শ্রীনাথপুর সীমান্তে গরু ব্যবসায়ী রিপন হত্যার ঘটনায় বিএসএফ এর ক্ষমা প্রার্থনার মধ্যদিয়ে পতাকা বৈঠক সমাপ্ত।
বিজিবি সূত্রে প্রকাশ গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ৬১নং মেইন পিলারের নিকটবর্তী স্থানে কুশুমপুর কোম্পানি কমান্ডার ও ভারতীয় ফতেপুর বিএসএফ এর রিপন হত্যার ঘটনায় এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে কোম্পানি কমান্ডার খোরশেদ আলম রিপনকে কেন হত্যা করা হল এই প্রশ্নের উত্তরে ভারতীয় বিএসএফের ফতেপুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর তাসুদ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে ঐ সীমান্তে শরিষাঘাটা গ্রামের রায়ান উদ্দীনের পুত্র রিপন বিএসএফ এর গুলিতে নিহত হলে সীমান্তে উত্তেজনা বিরাজ করে। পরে উভয় পক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে নিরশন হয়।