রংপুরে এসআই জেল হাজতে

নারী শিশু নির্যাতন মামলা রংপুরে নারী শিশু নির্যাতন মামলার আসামি সাবেক এসআই জেল হাজতে। গত সোমবার রংপুর নারী শিশু নির্যাতন দমন আদালতের বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার বরুয়ারহাট রঘুনাথ গ্রামের বয়েজ উদ্দিনের পুত্র সোলেমান মিয়া ২০১২ সালের ১২ জানুয়ারি কাউনিয়া থানার এসআই আবু বক্করসহ ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করে। নারী শিশু নির্যাতন দমন আদালত এ বছরের ১০ এপ্রিল আবু বক্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আবু বক্কর রংপুর নারী শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কেজি মোস্তাফার আদালতে হাজির হয়ে জামিনে আবেদন করলে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।