দেবীগঞ্জকে পৌরসভা
ঘোষণা করায়
আনন্দ মিছিল
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২১:৪৫
দেবীগঞ্জকে পৌরসভা ঘোষণা করায় পঞ্চগড়ের দেবীগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগ শহরে এই আনন্দ মিছিল বের করে। শহরের চৌরঙ্গীর মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে এসে শেষ হয়। মিছিলে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জজ, কৃষকলীগের সভাপতি আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, পরিমল দে সরকার, মোঃ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।