আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটে ইমার্জেন্সি রুম ট্রোমা কোর্স শুরু
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২২:২৪
সামরিক চিকিত্সা সার্ভিস মহাপরিদপ্তর এবং আইসিআরসি-এর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটে (এএফএমআই) ইমার্জেন্সি রুম ট্রোমা কোর্স (ইআরটিসি) শুরু হয়েছে। দেশি এবং বিদেশি প্রশিক্ষকদের পরিচালিত তিন দিনব্যাপী এ কোর্সে আর্মি মেডিক্যাল কোরের ১৮ জন এবং আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের ১০ জন অফিসার অংশগ্রহণ করছেন। এ কোর্সের সমাপনী অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।—আইএসপিআর