কুলখানি

শহীদ মিজানুর রহমান মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে নিহত বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নায়েক সুবেদার শহীদ মিজানুর রহমান-এর কুলখানি আজ বুধবার। দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট-ভেলানগর গ্রামের মোল্লা বাড়িতে শহীদ মিজানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।