মৃত্যুবার্ষিকী

শাহ সূফি ফজর আলী চিশতি নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের বাবা শাহ সূফি মুনশী ফজর আলী চিশতির প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের দেউলী চৌরাপাড়ার মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বন্দরের মদনগঞ্জ শান্তিনগর কাদেরিয়া দরবার শরীফের মাজার প্রাঙ্গণে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার কোরআনখানি, যিকির আযকার, আলোচনা সভা ও ভক্তিমূলক বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে।