১ ডলার খুঁজতে গিয়ে ঝরে গেল সাতটি জীবন!
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২৩:০৭
মৃত্যু যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। এ নিয়ে কোনো বিতর্ক হয়তো নেই। কিন্তু কিছু অস্বাভাবিক মৃত্যু যেটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের হূদয়কে নাড়া দেয়। যার ক্ষতি পুষিয়ে নেওয়া কোনদিনই সম্ভব নয়। এরকমই এক মৃত্যু ঘটেছে কম্বোডিয়ায়। এক মার্কিন ডলারেরও কম পরিমাণ অর্থের জন্য প্রাণ দিতে হয়েছে আপন চার ভাই-বোনসহ সাতজনকে।
ঘটনাটি ঘটেছে কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশে। মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য দায়ী তু্ই চেন নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি। চেনের ৩ হাজার রিয়েল (পৌনে এক মার্কিন ডলার) এবং একটি সিগারেট লাইটার ১৬ ফুট গভীরের একটি কূপে পড়ে যায়। তিনি অনেক চেষ্টা করেও সেগুলো তুলতে পারেননি। অবশেষে তিনি তার পুত্রকে জানালে সে কূপের ভেতরে লাফ দেয়। কিন্তু ওটাই তার শেষ লাফ হবে কেউ জানতে পারেনি। তার আর ফিরে না আসাকে মেনে নিতে পারেনি তার অন্য দুই বোন। ভাইকে উদ্ধারে তারাও লাফ দেয়। মৃত্যুকে আলিঙ্গন করে বোন দুটিও। এরপর প্রতিবেশিরা বিষয়টি জানতে পারে। এক ভাইসহ আরো চারজন পরপর লাফ দেয়। কিন্তু সবাই চলে যায় না ফেরার দেশে। পুলিশ জানিয়েছে, কূপে অক্সিজেনের ঘাটতি থাকার কারনেই এরকম দু:সহ ঘটনা ঘটেছে। তবে চেনের মেয়ে এই মৃত্যুর জন্য তার মেয়েকেই দায়ী করেছে। সে পুলিশকে জানিয়েছে, তার বাবার জন্যই এতগুলো মৃত্যু হয়েছে। অষ্টম ব্যক্তিটি বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক - দ্য ইন্ডিপেন্ডেন্ট