এরশাদের বিরুদ্ধে রাডার দুর্নীতি মামলার যুক্তিতর্ক অব্যাহত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি শাহিন আহমেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামী বৃহস্পতিবার আবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ এ দিন ধার্য করেন। সোমবার এ মামলার আসামি এইচ এম এরশাদের পক্ষে আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম হাজিরা দেন। এ ছাড়া অন্য আসামি বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি এ কে এম মুসা শুরু থেকেই পলাতক রয়েছেন। প্রসঙ্গত, ১৯৯২ সালের ৪ মে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।