অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেফতার

রাজধানীতে গোয়েন্দা পুলিশের কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে জালাল শেখ নামে এক যুবক। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও একটি বন্দুক। সোমবার রাতে ডিবি পুলিশ তাকে মিরপুরের মনিপুরি মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। ডিবি এডিসি (পশ্চিম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সোর্সের মাধ্যমে অস্ত্র কেনার জন্য একটি চক্রের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ হয়। কথা হয় ঐ চক্রটি ৭০ হাজার টাকার বিনিময়ে একটি বিদেশি পিস্তল দেবে। এরপর গোয়েন্দা পুলিশের দুই সদস্য টাকা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকা লেনদেনের সময় ওঁেপতে থাকা অপর গোয়েন্দারা তাদের ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ঐ চক্রের তিন সদস্য শাহাদত্ হোসেন, রাসেল, ইসমাঈল হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। ধাওয়া করে গ্রেফতার করা হয় জালাল শেখকে।