টিভি সাংবাদিকতায় পুরস্কার পেলেন রতন সরকার
প্রকাশ : ০৩ জুন ২০১৪, ২৩:১০
টেলিভিশন দর্শকদের মতামতের উপর ভিত্তিতে ‘সেরা সাংবাদিক পুরস্কার-২০১২’ পেলেন সংবাদের সিনিয়র রিপোর্টার ও সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকার। এ উপলক্ষে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম-এর উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে ক্রেস্ট, চেক ও সনদপত্র তুলে দেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, কোয়াবের সভাপতি আনোয়ার পারভেজ ও ফোরামের সাংগঠনিক সম্পাদক শাহাদাত্ হোসেন মুন্না।—প্রেস বিজ্ঞপ্তি