যশোরের নিভৃতচারী এক সংগীত শিক্ষক
মো. আবু লায়েছ লাবলু মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২০:১২
মেহেরপুরের বিশিষ্ট বিটিভি শিল্পী ও সংগীত পরিচালক আশরাফ মাহমুদ যশোর জেলা শিল্পকলা একাডেমিতে সম্প্রতি সরকারিভাবে ৭ দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে যোগদান করছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় যশোর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তিনি সরকারি প্রশিক্ষক হিসেবে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে যোগদান করায় মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. মাহমুদ হোসেন, সহ-সভাপতি প্রভাষক নূরুল আহমেদ এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমানসহ কার্যনিবাহী পরিষদের সকল সদস্য ও মেহেরপুরের সাংস্কৃতিক কর্মীরা শিল্পী আশরাফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন। এ প্রশিক্ষণ কর্মশালা যশোর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন যশোর জেলা প্রশাসক ও যশোর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। এ প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। শিল্পী আশরাফ মাহমুদ বিটিভি ছাড়াও বেসরকারি টিভি চ্যানেল, বঙ্গভবন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বিশ্ব সাহিত্যকেন্দ্রসহ দেশের বিভিন্ন জেলায় সংগীত পরিবেশন করে দর্শক নন্দিত হন।