সাফায়াতের সুরে নিঝু ও সামি

শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গত ৩১ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ফারহাত হোসেন এবং স্বপন দত্তের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃৃতিক সংগঠন আনন্দধারা আয়োজন করেছিল এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। অনুষ্ঠানে ফারহাত হোসেনের দুইটি ও স্বপন দত্তের তিনটিসহ মোট পাঁচটি অডিও অ্যালবাম উন্মোচন করা হয়। ফারহাত হোসেনের দশটি করে গান নিয়ে অ্যালবামগুলো হলো ‘আমার প্রিয়ার ছায়া’। গানগুলো হলো—‘আমার প্রিয়ার ছায়া’, ‘চরণ রেখা তব’, ‘তুমি হঠাত্ হাওয়ায়’, ‘আমি কান পেতে রই’, ‘আমার এই পথ চলাতেই’, ‘আমার হিয়ার মাঝে’, ‘দয়া দিয়ে হবে গো মোর’, ‘পুব হাওয়াতে’, ‘কত কথা তারে’, ‘কেন সারা দিন’ ও ‘তোমার পূজার ছলে’ এবং স্বপন দত্তের অ্যালবামগুলো হলো ‘চিরসখা’, ‘আনন্দলোকে’ এবং হারানো দিনের গান নিয়ে ‘আজও সেই গান’। অ্যালবামগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দধারার আহ্বায়ক জগন্নাথ বন্দোপাধ্যায়।