একাধিক গানের সঙ্গী টুম্পা
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২০:১৫
টিভি নাটক আর বিজ্ঞাপন চিত্র দিয়ে যার যাত্রা শুরু সেই টুম্পা সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। অভিনয় প্রসঙ্গে টুম্পা জানান, ‘মিডিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলেই আমার লক্ষ্যে পৌঁছতে পারব।’
টুম্পা মূলত বর্তমান সময়ের জনপ্রিয় ও মৌলিক গানের কণ্ঠশিল্পী তানভীর শাহীনের গানে মডেল হয়ে শোবিজে আসেন। এরপর থেকেই ছোটপর্দায় নাটক ও বিভিন্ন প্রসাধনী পণ্যের মডেল হওয়ার অফার পান। এমনই মানসম্পন্ন কাজ দিয়েই প্রতিষ্ঠা চান তিনি।
ঢাকার যাত্রাবাড়ির মেয়ে টুম্পার পুরো নাম উম্মে হাবিবা টুম্পা। বিএসএস অর্নাসের ছাত্রী। টুম্পা পড়াশোনার ফাঁকে ফাঁকে নাচও শিখছেন। বাবা আবদুল মান্নান এবং বা বেবী বেগমের এতে অনুপ্রেরণা রয়েছে। অভিনয় আর মডেলিং একসুতোয় বেঁধেই এখন সকলে পথ চলছেন। সেই ধারাবাহিক পথেই হাঁটতে চান টুম্পা নিজেও।