ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪তে এসএসএল ওয়্যারলেস
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২০:২২
সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস) প্রতিষ্ঠার পর থেকেই মোবাইলভিত্তিক ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রদান করে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি টেলিকম, ব্যাংকিং, মিডিয়া এবং ই-কমার্সভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করে আসছে। বাংলাদেশ সরকার এবং বেসিসের যৌথ আয়োজনে গতকাল থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪তে বিভিন্ন আইটি সেবা নিয়ে অংশগ্রহণ করছে এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অনলাইনে মোবাইল রিচার্জ, অনলাইন পেমেন্ট গেটওয়ে, অনলাইন পেমেন্ট প্রভৃতি। এর মধ্যে easy.com.bd সাইট ব্যবহার করে সহজেই অনলাইনে মোবাইল রিচার্জ করা যায়। এখন etunes.com.bd সাইট থেকে গান কেনার সুযোগও করেছে এসএসএল ওয়্যারলেস।