রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৫৯তম পরিচালনা পর্ষদের সভায় মোস্তফা গোলাম কুদ্দুস সর্বসম্মতিক্রমে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস ড্রাগন গ্রুপের চেয়ারম্যান। -প্রেস বিজ্ঞপ্তি