ক্যাপশন নিউজ

এবি ব্যাংক লিমিটেডের ৮৯তম শাখা গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ফাহিম উল হক। এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণও এসময় উপস্থিত ছিলেন ০০০০ সম্প্রতি শেলেটক্ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শেলেটক্ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী চৌধুরী জামাল আশরাফ ও পরিচালক তানভীর আহমেদ কেক কেটে দিনটি সূচনা করেন ০০০০ ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আবুল কালাম আজাদ সমপ্রতি মেসার্স হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক সামছুল আলম তুহীন এর নিকট অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর করেন