মিসরের প্রেসিডেন্ট হলেন সিসি

মিসরের সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সিসিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মে মাসে তিনদিনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সিসি বিশাল জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী হামাদিন সাবাহি কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি।