আন্দোলনের ২৫ বছর পূর্তি
চীনের তিয়েনআনমেন স্কোয়ারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২১:১০
তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলনের ২৫ বছর পূর্তিতে আবারো বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চীনা সরকার। বেইজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত তিয়েনআনমেন স্কোয়ারের চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিয়েনআনমেন আন্দোলনের ২৫ বছর পূর্তিতে কয়েক লক্ষ মানুষ সমাবেশে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকারী একটি সংগঠন তাইওয়ানে তিয়েনআনমেন স্কোয়ারের স্মৃতিজড়িত ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। আন্দোলনকারীদের প্রতিরোধ করতে তিয়েনআনমেন স্কোয়ারের আশেপাশের পথচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। বিদেশি সাংবাদিকদেরও স্কোয়ারের আশেপাশে অবস্থান নিতে দেয়া হচ্ছে না। সরকার বিরোধী সমালোচনার জন্য বেশ কিছুদিন ধরে সাংবাদিক, আইনজীবীসহ সুশীল সমাজের লোকজনকে গ্রেফতার করছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৯৪৯ সালের ১ অক্টোবর থেকে গণপ্রজাতন্ত্রী চীন গঠিত হওয়ার পর ১৯৭৮ সালে বিশ্ব অর্থনীতিতে যাত্রা শুরু করে চীন। কিন্তু রাজনীতিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে কমিউনিস্টরা। ১৯৮৯ সালের ৪ জুন রাজনৈতিক সংস্কারের দাবিতে তিয়েনআনমেন স্কোয়ারে আন্দোলন শুরু করে ছাত্ররা।