রাষ্ট্রপতির প্রেস সচিবের চাকরির মেয়াদ বৃদ্ধি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রেস সচিব পদে ইহসানুল করিমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। গত ২৬ মে অথবা যোগদানের তারিখ থেকে এই সময় কার্যকর হবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। ইহসানুল করিম এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছরের মে মাসে তাকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।